1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

উত্তরা আবাসিক এলাকায় মদের বার বন্ধের দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ, যুবসমাজের কঠোর হুঁশিয়ারি

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার দেখা হয়েছে

উত্তরা আবাসিক এলাকায় মদের বার বন্ধের দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ, যুবসমাজের কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা আবাসিক এলাকায় গড়ে ওঠা মদের বার ও মাদককেন্দ্রিক কর্মকাণ্ড বন্ধের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছে উত্তরা যুবসমাজ। রবিবার সন্ধ্যায় উত্তরা ১৩ নম্বর সেক্টরে একটি মদের বারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় যুবক, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আবাসিক এলাকায় এ ধরনের মদের বার পরিচালিত হওয়ায় এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিস্তারের কারণে তরুণ সমাজ নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের ভাষ্য, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত থেকে ভোর ৪টা পর্যন্ত উত্তরার কম্বো রেস্টুরেন্ট অ্যান্ড বারে পরিচালিত অভিযানে ৫৭ নারীসহ মোট ১৪০ জনকে গ্রেপ্তার করার ঘটনার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকেই আবাসিক এলাকায় এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে এবং মদের বার বন্ধের দাবিতে আন্দোলন জোরালো হতে শুরু করে। বিক্ষোভ সমাবেশে উত্তরা যুবসমাজের পক্ষ থেকে বলা হয়, উত্তরাকে একটি নিরাপদ, সুস্থ ও পরিবারবান্ধব আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে হলে আবাসিক এলাকার ভেতরে থাকা সব ধরনের মদের বার, মাদককেন্দ্রিক আস্তানা ও অসামাজিক কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে। একই সঙ্গে প্রশাসনের কঠোর নজরদারি, নিয়মিত অভিযান এবং স্থায়ী সমাধানের জন্য কার্যকর উদ্যোগ নেওয়ার জোর দাবি জানান তারা। সমাবেশে অংশগ্রহণকারীরা মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে মাদকের অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার আহ্বান জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং দ্রুত সময়ের মধ্যে আবাসিক এলাকায় গড়ে ওঠা মাদককেন্দ্রিক বারগুলো বন্ধের দাবি পুনর্ব্যক্ত করেন। এ সময় হাজী আনোয়ার ডালি বলেন, মাদক ব্যবসা ও এর পৃষ্ঠপোষকতার সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তি বা ‘রাঘব বোয়ালদের’ বিরুদ্ধে প্রয়োজনে তাদের বাসভবনের সামনেও অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তরা থেকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। প্রতিদিন বিভিন্ন বারের সামনে গিয়ে আমরা এ ধরনের শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাব, যাতে মাদকমুক্ত হয়ে উত্তরা আবারও একটি সুস্থ, নিরাপদ ও পরিবারবান্ধব পরিবেশ ফিরে পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি