1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

উত্তরায় পশ্চিম থানার জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে

ডিএমপির উত্তরা পশ্চিম থানার নামে স্থায়ী ভাবে ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন উত্তরার সচেতন নাগরিক সমাজ।

“থানার জমি বরাদ্দ-দিতে হবে দিতে হবে” আমাদের দাবি আমাদের দাবি- মানতে হবে মানতে হবে,
রাজউকের কালো হাত ভেঁঙ্গে দাও গুরিয়ে দাও,থানার জমি বরাদ্দ-দিতে হবে দিতে হবে এমন স্লোগান দিয়ে জনপথ এভিনিউ কাঁপিয়ে তোলেন মানববন্ধনে অংশগ্রহণ কারী সচেতন নাগরিকবৃন্দ।

বুধবার ২৯ (জানুয়ারী) সকালে উত্তরা সোনারগাঁও জনপথ এভিনিউ জমজম টাওয়ারের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ সচেতন নাগরিকবৃন্দ বলেন,
এখানকার আবাসিক বিল্ডিং থেকে থানা সরিয়ে নিয়ে ১৩ নং সেক্টরের সোনারগাঁও জনপথ এভিনিউ রোডের রাজউকের ৩৩ ও ৩৫ নং খালি প্লট উত্তরা পশ্চিম থানার বহুতল ভবন নির্মাণের জন্য বরাদ্দ দিতে হবে।

তারা আরো বলেন,নতুন থানা হওয়ার পর স্থায়ী ভবন নির্মাণের জন্য জমি না থাকায় সরকার একটি ভবন ভাড়া নেয়। ভবনটি আবাসিক এলাকার ভেতরে অবস্থিত হওয়া নতুন থানা ভবনটি অপর্যাপ্ত হওয়ায় এর কার্যক্রমে নানাবিধ অসুবিধা সৃষ্টি চলমান।এছাড়াও থানা ভবনের আশেপাশের শাখা সড়কে যানজট সৃষ্টি হয়ে থাকে।এই জন্য থানা দপ্তরকে সোনারগাঁও জনপথের ৩০ কাঠা জমিতে নতুন ভবন নির্মাণ করে সেখানে স্থানান্তর করার দাবিতে গত ২০২২ সালে উত্তরা কল্যাণ সমিতি কয়েক দফা আন্দোলন করেন। ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য তাদের দাবির স্বপক্ষে সুপারিশ করে ১৯ অক্টোবর ২০২২ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তৎকালীন চেয়ারম্যান আনিছুর রহমান মিঞাকে একটা ডিও লেটার প্রেরণ করেন।

মডেল থানা হিসেবে পরিচিত উত্তরা পশ্চিম থানা উত্তরা উপশহরের ১১ নং সেক্টরের ১৮ নং রোডে অবস্থিত।থানাটি আব্দুল্লাহপুর, বাউনিয়া, কামারপাড়া, বাটুলিয়া, রসদিয়া এবং উত্তরার ৩, ৫, ৭, ৯, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নং সেক্টর নিয়ে গঠিত।

উত্তরা পূর্ব থানার (পূর্ববর্তী নাম উত্তরা থানা) দায়িত্বভার কমাতে এটি ২০১২ সালে এ থানা প্রতিষ্ঠা করা হয়।
এই থানার আয়তন ৮ বর্গকিলোমিটার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি