1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সাংবাদিক কামাল খান এর শুভেচ্ছা

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

ঈদ-উল-ফিতর উপলক্ষে মানবিক সাংবাদিক কামাল খান এর শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছেন সদস্য, প্রেসক্লাব ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল খান । এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধনী-গরিব সবার ঘরে ঈদের আনন্দ বিরাজ করুক। সুদৃঢ় হোক মুসলিম ভ্রাতৃত্ববোধ।
শুভেচ্ছা বার্তায় কামাল খান বলেন, দীর্ঘদিনের স্বৈরশাসনের পতনের ফলে এবার দেশে অনেক স্বাচ্ছন্দ্যের সাথে ঈদ উৎযাপন করতে পারছে সাধারণ মানুষ। দেশে গুম খুন ক্রসফায়ার আয়নাঘর মামলা হামলা কমায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। এবার দ্রব্যমূল্যও তূলনামূলক কম হওয়ায় মানুষ স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পেরেছে। রেমিট্যান্স বৃদ্ধি পাওয়া প্রবাসীদের পরিবারগুলো এখন ভালো আছে।
ফিলিস্তিনসহ যেসব দেশ যুদ্ধ বা দুর্যোগ জনিত কারণে সংকট অতিক্রম করছে সেসব দেশের জনগণের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মানবিক সাংবাদিক কামাল খান তার শুভেচ্ছা বার্তায় দ্রুত সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি মায়ানমার ও থাইল্যান্ডের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত তাদের সহযোগিতায় এগিয়ে আসতে বিশ্ববাসীর প্রতি আহবান জানিয়েছেন। সাথে সাথে রোহিঙ্গা শরনার্থীদেরকে দেশে ফিরিয়ে নিতে মায়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
মানবিক সাংবাদিক কামাল খান বলেন, আত্মশুদ্ধির মাস রমজানের শিক্ষা নিয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেমের চেতনা ধারণ করে আগামীতে একটি সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র গঠনে সবাইকে আন্তরিকভাবে দেশসেবায় আত্মনিয়োগ করতে হবে। দেশ অস্থিতিশীল হয় এমন কোন অপতৎপরতা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে যাতে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয় মানবিক সাংবাদিক কামাল খান এর শুভেচ্ছা বার্তায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি