1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ইসলামপুর উন্মুক্ত কবরস্থানের দাবিতে ৪৮ নং ওয়ার্ডে বিশাল মানববন্ধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

ইসলামপুর উন্মুক্ত কবরস্থানের দাবিতে ৪৮ নং ওয়ার্ডে বিশাল মানববন্ধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

মাহবুব আলম জুয়েল ঃ
টঙ্গী, ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার:
ইসলামপুর উন্মুক্ত কবরস্থানের বাস্তবায়নের দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নং ওয়ার্ডের হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় বাসিন্দা এবং বিশিষ্ট আলেম-উলামাদের অংশগ্রহণে আজ বাদ জুমা দত্তপাড়া হাউজ বিল্ডিং এলাকায় এক বিশাল মানববন্ধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে বক্তারা বলেন,
“৪৮ নং ওয়ার্ডে বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো উন্মুক্ত ও সরকারি কবরস্থান নেই। কয়েকটি ছোট পারিবারিক কবরস্থান থাকলেও তা এই জনবহুল এলাকার প্রয়োজনে অপ্রতুল। অথচ এলাকাজুড়ে বহু খাস জমি রয়েছে, যা ব্যক্তিগতভাবে দখল ও ভোগ করা হচ্ছে।”
সমাবেশে বক্তব্য রাখেন:
মুফতি মাসউদুল করীম – প্রধান উপদেষ্টা, ইসলামপুর উন্মুক্ত কবরস্থান বাস্তবায়ন কমিটি ও গাজীপুর জেলার প্রথিতযশা আলেম
মাওলানা নজির আহমেদ – উপদেষ্টা ও খতিব, বায়তুর রহমান জামে মসজিদ
শায়খুল হাদীস মাহবুবুল হক – উপদেষ্টা ও খতিব, বায়তুস সালাম জামে মসজিদ
মুফতি আলী হাসান তৈয়ব – উপদেষ্টা, সাংবাদিক ও খতিব, আন-নূর জামে মসজিদ
সফিউদ্দিন সফি – ৪৮ নং ওয়ার্ডের সাবেক বারবার নির্বাচিত কাউন্সিলর
মো: আরিফ মাহমুদ হাওলাদার – সভাপতি ও গবেষক
মোঃ আলমগীর হোসেন – সাধারণ সম্পাদক ও সমাজসেবক
দিপু আলম সাহেব, কসিমউদ্দিন – বিশিষ্ট সমাজসেবকগণ
ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিনিয়র সহ-সভাপতি ও ধূমকেতু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম।
সমাবেশ শেষে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়, যেখানে এ মহতী উদ্যোগ সফল হওয়ার জন্য মহান আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা হয়।
সমাবেশের মূল দাবি:
সরকারি খাস জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে অবিলম্বে ৪৮ নং ওয়ার্ডে একটি উন্মুক্ত কবরস্থান প্রতিষ্ঠা করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি