1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যাবহার করে নাশকতা, ভাঙচুর, হামলা, লুটপাট ও ক্ষয়ক্ষতির দায়ে গাজীপুর মহানগরের গাছা থানা বোর্ডবাজার এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ ও সেনাবাহিনী ।

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৭২ বার দেখা হয়েছে

ইসরায়েলি আগ্রাসন বিরোধী মিছিলকে ব্যাবহার করে নাশকতা, ভাঙচুর, হামলা,
লুটপাট ও ক্ষয়ক্ষতির দায়ে গাজীপুর মহানগরের গাছা থানা বোর্ডবাজার এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ ও সেনাবাহিনী ।

গতকাল সোমবার দুপুর পৌনে ২টায় মহানগরের গাছা থানা বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইসরায়েলী আগ্রাসন বিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে কতিপয় দুষ্কৃতিকারী পূর্ব পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করে বহিঃর্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে স্থানীয় তৃপ্তি হোটেল, রাঁধুনি হোটেল এবং বাটা সো কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা ভাঙচুর লুটপাট ও ক্ষতিসাধন করে। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুষ্কৃতিকারীদের ছত্র ভঙ্গ করে। পরবর্তীতে ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীদের সনাক্ত করে গাছা থানা বোর্ডবাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ঘটনায় সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করে গাছা থানা হস্তান্তর করে। গ্রেফতার কৃতরা হলেন, নোয়াখালীর জেলার, কোম্পানিগঞ্জ থানা,মুছাপুর গ্রামের সবুজ ও শিল্পি দম্পতির ছেলে সিয়াম খান অনিক (১৮), ময়মনসিংহ জেলার,ত্রিশাল থানা,নতুন বাজার বালিপাড়া গ্রামের, কামাল ও শিমু বেগম দম্পতির ছেলে শিমুল আহাম্মেদ শাওন (২০), শরিয়তপুর জেলার,বাহেরচর থানা, নাজিমুদ্দিন মোল্লারকান্দি গ্রামের, জাহাঙ্গীর আলম ও আসমা বেগম দম্পতির ছেলে শাহিন (১৯),গাজীপুর মহানগরের গাছা থানা পূর্ব কলমেশ্বর সোনিয়া গামেন্টর্স গলি রাকিবের বাড়ির ভাড়াটিয়া
আমীর হোসেন ও পারুল বেগম দম্পতির ছেলে জয়নাল আবেদীন (২১)। তারা সকলেই বোর্ডবাজার এলাকায় ভাড়া থাকেন। সোমবার দিবাগত রাত পৌনে দুই টায় গাছা থানায় সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার হাফিজুর রহমান।
তিনি জানান, এ ঘটনায় সরাসরি জড়িত, ঘটনার উস্কানি দাতা, পরিকল্পনাকারী ও মদদ-দাতাদের সনাক্ত পূর্বক গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লীষ্ট কয়েকটি ধারায় মামলা রুজু হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি