1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ  জামাল।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ ইতালির স্পন্সর ভিসা দেয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন রাজীব প্রকাশ  জামাল। করেছেন আলিশান বাড়ি ও গাড়ি এবং দেশ ও দেশের বাইরে করেছেন একাধিক বিয়ে।তার বিরুদ্ধে ডিএমপি ঢাকার শেরেবাংলানগর থানার মামলা নং ২৯, তারিখ ১৩/৮/২০২০ইং ধারা- মানব পাচার প্রতিরোধ দমন আইন ২০১২ সালের ৬/৭/৮/১০ এবং বিজ্ঞ আদালতের সিআর মামলা নং ৩১৬/২৫ ধারা- বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইন ২০২৩ সালের ৩১(গ)/৩৩/৩৪/৩৬ সহ পেনালকোড ৪০৬/৪২০/১০৯ ধারায় আদালতে মামলা চলমান রয়েছে।

সোমবার (১৯মে) সন্ধ্যায় কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় তাঁর বিরুদ্ধে আরো একটি অভিযোগ দায়ের করেন দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের নৈয়াইর গ্রামের মোহাম্মদ আলী।ভিযোগ সূত্রে জানা গেছে, রাজীব প্রকাশ জামাল পেশাদার আদম ব্যবসায়ী, বিদেশ থেকে ভিসা এনে বিক্রি করেন। জামালের বাড়ি একই উপজেলার মারুকা ইউনিয়নের স্বপাড়া গ্রামে। রাজীব প্রকাশ জামাল মোহাম্মদ আলীর ছেলে মারুফ হোসাইন(২৩) কে ইতালি পাঠানোর কথা বলে ১৮ লাখ টাকা চাইলে মোহাম্মদ ১৪ লাখ টাকা দেন।কিছুদিন পর রাজীব প্রকাশ জামাল বাকী ৪লাখ টাকার জন্য তালবাহানা করলে মোহাম্মদ আলী ধারদেনা করে বাকি ৪লাখ টাকা দেন। রাজীব প্রকাশ জামাল কিছুদিন পর মোহাম্মদ আলীর ছেলেকে ইতালি পাঠাবেন বলে প্রতিশ্রুতি দেন।

পরবর্তীতে রাজীব প্রকাশ জামাল ইতালির স্পন্সর ভিসা না দিয়ে জাল ভিসা দিয়ে দুবাই থেকে শ্রীলংকা পাঠিয়ে দেন এবং অন্য আদম ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন একপর্যায়ে আদম ব্যবসায়ীরা তাকে টাকার জন্য নির্যাতন করতে থাকে পরে মারুফ হোসাইনের কাছে থাকা ২০০০ ডলার তাদেরকে দেওয়ার পর তারা নির্যাতন বন্ধ করে দেয়।মারুফ হোসাইন একপর্যায়ে মানব পাচার চক্রের কবল থেকে পালিয়ে দেশে চলে আসে। খোঁজ নিয়ে জানা যায় রাজীব প্রকাশ জামাল আদম ব্যবসা করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা কামিয়েছেন। ঢাকা ও শ্রীলঙ্কায় রয়েছে আলিশান বাড়ি। করেছেন একাধিক বিয়ে। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে রয়েছে বেশ কিছু মামলা।এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, যদি কেউ লিখিত অভিযোগ করে তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি