1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর মহড়া দুর্গম চরাঞ্চলে হেলিকপ্টারে দ্রুত মোতায়েন ও পরিস্থিতি নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৮ বার দেখা হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর মহড়া
দুর্গম চরাঞ্চলে হেলিকপ্টারে দ্রুত মোতায়েন ও পরিস্থিতি নিয়ন্ত্রণের মহড়া প্রদর্শন
শামীমা আক্তার শিমু :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে লালমনিরহাটে ৬৬ পদাতিক ডিভিশনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এই মহড়া পরিচালিত হয়। মহড়ার মাধ্যমে দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা, দ্রুত সেনা মোতায়েন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করা হয়।
মহড়ায় বিশেষভাবে হেলিকপ্টারের মাধ্যমে সেনাসদস্যদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, এলাকা ঘিরে ফেলা, তল্লাশি কার্যক্রম এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বাস্তবভিত্তিক অনুশীলন করা হয়। এতে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট অংশগ্রহণ করে এবং আধুনিক কৌশল ও সমন্বিত কার্যক্রমের দক্ষতা তুলে ধরা হয়।
লালমনিরহাটের সহরাউদ্দিন মাঠে অনুষ্ঠিত এই মহড়া প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।
এ ধরনের মহড়া সেনাবাহিনীর পেশাদারিত্ব, প্রস্তুতি ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। নির্বাচনকালীন সময়ে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণে এই মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি