1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আশুলিয়ায়  বেপরোয়া কে এই সেলিম রেজা, হানিট্র্যাপ ও চাঁদাবাজির থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

আশুলিয়ায়  বেপরোয়া কে এই সেলিম রেজা, হানিট্র্যাপ ও চাঁদাবাজির থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় যুবলীগ নেতা বাদল শেখের ঘনিষ্ঠ ও সশস্ত্র ক্যাডার সেলিম রেজার বিরুদ্ধে হানিট্র্যাপ, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িত থাকার একাধিক অভিযোগ উঠেছে। নিজেকে কখনো সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি তৈরি করায় বিব্রত অবস্থায় পড়েছেন মূলধারার সংবাদকর্মীরা, আর অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সেলিম রেজা দীর্ঘদিন ধরে প্রভাবশালী পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ে জড়িত। সাম্প্রতিক সময়ে সে আরও বেপরোয়া হয়ে ওঠে। এমনকি আশুলিয়া থানার ভেতরে পুলিশের গায়েও হাত তোলার মতো গুরুতর অভিযোগও আছে তার বিরুদ্ধে। যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

ভুক্তভোগীরা জানান, নেতা পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সেলিম রেজা হানিট্র্যাপ ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।

সেলিনা নামের এক নারী অভিযোগ করে বলেন,সেলিম রেজা নিজেকে সাংবাদিক দাবি করে আমার স্বামীকে একটি মেয়ের মাধ্যমে ফাঁসায়। পরে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নেয়।

এক স্থানীয় বাসিন্দা বলেন,এই ছেলেটা আগে ডিস অফিসে কাজ করত। পরে বাদল শেখের ক্যাডার হিসেবে এলাকায় দাপট দেখাত। রাস্তায় চুরি-ছিনতাইয়ের সঙ্গেও তার নাম শুনেছি। এখন সে নিজেকে সাংবাদিক পরিচয় দেয়, কিন্তু কোনোদিন তার লেখা কোনো নিউজ চোখে পড়েনি।

এলাকার মূলধারার সাংবাদিকরা বলছেন, এ ধরনের কথিত সাংবাদিকদের অপতৎপরতায় প্রকৃত সংবাদকর্মীদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আশুলিয়া থানার দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, কথিত সাংবাদিক সেলিম রেজার বিরুদ্ধে অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হোক, যাতে সাংবাদিকতার নাম ভাঙিয়ে আর কেউ অপরাধ করার সুযোগ না পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি