1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আশুলিয়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

আশুলিয়ায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার
উজ্জ্বল মজুমদার
সাভার উপজেলা ঢাকা
( সংবাদদাতা )
নিজস্ব প্রতিবেদন
আজ দুপুরে ১২.০০ সময়
বাংলা ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ রোজ – বৃহস্পতিবার
ইংরেজি ২৮ আগস্ট
২০২৫ সাল ।
ঢাকা জেলার আশুলিয়ায় থানার আওতাধীন পাথালিয়া ইউনিয়নের আমবাগান এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ভোর ৭টা ৫৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশ জনৈক মিজানুর রহমানের মালিকানাধীন পাঁচ তলা ভবনের চতুর্থ তলার উত্তর পাশের ফ্ল্যাট (৪-সি) তে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলো—
১। সানজিদা আক্তার (২৬), পিতা- মৃত আব্দুল জলিল, মাতা- বকুল বেগম, সাং- নিরিবিলি মুক্তধারা হাউজিং সোসাইটি, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
২। সাদ্দাম হোসেন (২৮), পিতা- জাফর খান, মাতা- জোসনা বেগম, সাং- ডেন্ডাবর নতুনপাড়া, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।

এসময় তাদের কাছ থেকে ৪০০টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৪ লক্ষ টাকা।

আশুলিয়া থানা পুলিশ জানায়, জাল টাকা উদ্ধারের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের সক্রিয় সদস্য।

পুলিশের এক কর্মকর্তা জানান, এই চক্র দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি