
আমি তোমাকে এতটাই বিশ্বাস করেছিলাম
যে তোমাকে তোমার মত করেই চলতে দিয়েছিলাম কোন প্রশ্ন করিনি কোন সন্দেহ রাখিনি কারণ ভেবেছিলাম তুমি আলাদা তুমি আর পাঁচ জনের মত নও ভেবেছিলাম তুমি কখনোই আমার বিশ্বাস ভাঙবে না
তোমার নামে অন্য কারো মুখে খারাপ কিছু শুনলেও আমি বিশ্বাস করিনি কারণ আমার কাছে তোমার প্রতি বিশ্বাসটা ছিল ভালবাসার মতই পবিত্র আমি ভেবেছিলাম মানুষ ভুল বলতে পারে কিন্তু তুমি না।
কিন্তু নিজের চোখে দেখা সত্য কে মিথ্যা বলে মেনে নেওয়া যায় না যত চাইলেও না তুমি যে এভাবে ঠকাবে এত নির্দয় ভাবে কখনো কল্পনাতে ভাবিনি তখনই বুঝলাম কথায় আছে ঠিকই বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস সবচেয়ে ভয়ংকর আর আমি তোমাকে সেই অন্ধবিশ্বাসটাই করেছিলাম আর সেই বিশ্বাসের মূল্য দিচ্ছি প্রতিটা নিঃশ্বাসে না পারছি তোমার করা কাজগুলো মেনে নিতে না পারছে নিজের মনটাকে শান্ত রাখতে ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙ্গে যাচ্ছে আমি আমি তো তোমার কাছে অসম্ভব কিছু পাইনি কম ভালোবাসি শুধু বিশ্বাস করেছিলাম আর সেটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল যে মানুষটাকে নিজের সবটুকু দিয়ে ভালবাসতাম সেই মানুষটাই আমাকে শিখিয়ে দিল ভালোবাসা থাকলেই সব ঠিক থাকে না বিশ্বাস ভাঙলে মানুষটা বেঁচে থেকেও ভেতরে ভেতরে শেষ হয়ে যায়..