1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আজ দুপুর ১২:০০ টায় টাঙ্গাইলে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জ্বল মিয়ার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫২ বার দেখা হয়েছে

আজ দুপুর ১২:০০ টায় টাঙ্গাইলে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার উজ্জ্বল মিয়ার উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সাধারণ যুগ্ম সম্পাদক ইঞ্জি: জামাল হোসেন। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে বিশাল আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাংবাদিক নেতা হাসান আলী, সাংবাদিক নেতা আনোয়ারুল হক, সাংবাদিক নেতা মো: রুবেল গাজী, সাংবাদিক নেতা এম এ আকাশ, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার সুমন খান, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার পনির আহমেদ, দৈনিক মানবতার কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মানজারুল আহমেদ। উপস্থিত ছিলেন আরও সাংবাদিকবৃন্দ।
টাঙ্গাইলের করটিয়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের একটি ঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক স্বাধীন সংবাদ-এর টাঙ্গাইল জেলা প্রতিনিধি উজ্জ্বল মিয়ার উপর হামলা চালায় অভিযুক্তদের পক্ষে থাকা স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি। হামলার শিকার সাংবাদিক অভিযোগ করেন, ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কিছু মাতব্বর অর্থের বিনিময়ে চক্রান্তে লিপ্ত ছিল।
উজ্জ্বল মিয়া এ বিষয়ে অনুসন্ধান করতে গেলে তাঁকে বাধা দেওয়া হয় এবং একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁর উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাংবাদিক উজ্জ্বল মিয়ার উপর এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠন। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি