
আজ আকাশে মেঘ নেই, তবু মন ভারী, কারণ অভিমান কখনো আবহাওয়ার নিয়ম মানে না।
তুমি আছো খুব কাছেই, তবু মনে হয় বহু দূরে, যেন দু’জনের মাঝখানে অদৃশ্য প্রাচীর।
শব্দগুলো ঠোঁটে এসে থেমে যায়, হয়তো ভয় পাই, বললে তুমি বুঝবে না, আর চুপ থাকলে তুমি ভাববে না।
অভিমান জমে উঠলে তা কখনো শুধু একদিনের গল্প থাকে না, এটা ধীরে ধীরে বদলে দেয় ভালোবাসার স্বাদ, আর চোখের জলকে করে আরও নোনা।
তবু আমি চাই, তুমি এসে একবার বলো “এসো, সব ভুলে যাই, আমি জানি, অভিমানের চেয়ে ভালোবাসা সবসময় বড়।
লেখক সাংবাদিক সাঈদ মৃধা