1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

আজমপুর কাঁচাবাজার লায়লা ভিলায় রমরমা অবৈধ ইন্ডিয়ান পন্যের ব্যাবসা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৯৫ বার দেখা হয়েছে

আজমপুর কাঁচাবাজার লায়লা ভিলায় রমরমা অবৈধ ইন্ডিয়ান পন্যের ব্যাবসা

নিজস্ব প্রতিবেদক ঃ সরেজমিনে গিয়ে দেখা যায়- ৩৬৩ লায়লা ভিলার নিচ তলা ও ২য় তলায় ইন্ডিয়ান অবৈধ পন্য, যেমন- ইন্ডিয়ান কাজু বাদাম, ইন্ডিয়ান বিস্কিট, ইন্ডিয়ান সম্পাপরি, ইন্ডিয়ান শাড়ী, ইন্ডিয়ান থ্রীপিছ, ইন্ডিয়ান কসমেটিক্স, চুল ও আরোও অনেক কিছু্। এবং ইন্ডিয়ান ৪-৫ জন লোকও পাওয়া যায়। এ বেপারে ঐ ফ্লাটের ভাড়াটিয়া রিপন ও তার ভাই মনির এর সাথে কথা বলে জানা যায় যে- উনারা ইন্ডিয়া, থাইল্যান্ড সহ অন্যান্য দেশ থেকে লাগেজে করে অবৈধ ভাবে এসব মালামাল দেশে আনে ও বিক্রি করে। এই অবৈধ ব্যাবসার মালিক রিপন সরকার এর কাছে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এবং তিনি সাংবাদিকদের বলেন যে, আমার এই ব্যবসার কোন কাগজপত্র লাগে না। তিনি প্রশাসনকে মেনেজ করে নাকি এই ব্যবসা পরিচালনা করেন। রিপন সাংবাদিকদের চ্যালেন্জ করেন- আমার কোন ক্ষতি করা যাবে না, কথোপতনের এক পর্যায়ে তিনি সাংবাদিকদের, সমন্বয়ক ও এনসিপি নেতা কুমিল্লা দেবিদ্বারের হাসনাত আব্দুল্লাহর ভয় দেখান। রিপন বলেন- হাসনাত আব্দুল্লাহ আমার আত্মীয়, আমার বাড়ী দেবিদ্বার বাকসার, উনঝুটি, সাংবাদিক ও প্রশাসন আমার কিছুই করতে পারবে না।
আরো জানা গেছে যে, ৩৬৩ লায়লা ভিলার মালিক যিনি নিজেও সিভিল এভিয়েশনের সিকিউরিটি গার্ডের চাকরিরত থাকা অবস্থায় দুর্নীতির মামলার আসামী বর্তমানে জামিনে, হিরন মিয়ার মদদে দীর্ঘদিন তার বাড়িতে এই অবৈধ ব্যবসা পরিচালনা করতে সহযোগীতা করছেন। এই বিষয়ে এলাকার লোকজনদের সাথে কথা বলে জানা যায়- ৫ই আগষ্টের পর থেকে এই বাড়ীতে ইন্ডিয়ান লোকদের আনাগোনা দেখা যায়। এই বাড়ীর ভিতরে প্রবেশ করতে গেলে বাড়ীওয়ালা হিরন মিয়া সকলের সাথে খারাপ আচরন করেন। যাতে কেউ এই বাড়ীতে কি চলে জানতে না পারে। আজমপুর কাচাঁবাজারের সচেতন নাগরিকদের দাবী প্রশাসন যেনো তদন্ত করে এই অবৈধ ব্যবসা ও দুর্নীতিবাজ বাড়ীওয়ালার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি