1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

অবৈধ ফুটপাত দখলে ভোগান্তি শিকার হচ্ছে চট্টগ্রাম নগর বাসী।

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

অবৈধ ফুটপাত দখলে ভোগান্তি শিকার হচ্ছে চট্টগ্রাম নগর বাসী।

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বহদ্দারহাট এর সাধারণ জনগণ ও পথচারীরা অভিযোগ করে বলেন, “ফুটপাতে হাঁটা তো দূরের কথা, ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছে না। একদিকে গাড়ির ধাক্কার ভয়, অন্যদিকে হকারদের ঠেলাঠেলি। বাচ্চাদের নিয়ে ঈদের কেনাকাটা করতে এসে এখন জীবন নিয়ে টেনশন করতে হচ্ছে!”

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) দাবি করেছে, তারা নিয়মিত হকার উচ্ছেদ অভিযান চালাচ্ছে, যাতে ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী থাকে। কিন্তু বাস্তবে এসব অভিযানের স্থায়ী কোনো প্রভাব পড়ে না। অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই হকাররা আবার জায়গা দখল করে নেয়।

চট্টগ্রাম নগরীর প্রতিটি জায়গায় এখন ঈদের আমেজ। প্রতিটি মার্কেট আর শপিং মলে উপচে পড়া ভিড়। উৎসবের এই আমেজে শপিং করতে বের হওয়া মানুষের পদচারণায় শহর প্রাণবন্ত হয়ে উঠেছে। কিন্তু এই আনন্দের মাঝে নগরবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটপাত দখলের ভয়াবহতা।

নগরবাসীর প্রত্যাশা, ঈদ হোক উৎসবের আনন্দে ভরপুর, দুর্ভোগের নয়। তারা আশাবাদী, সংশ্লিষ্ট প্রশাসন শুধু মৌসুমী অভিযান নয়, বরং দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানের পথে এগিয়ে আসবে। ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচলের ব্যবস্থা নিশ্চিত করাই হবে প্রশাসনের অন্যতম দায়িত্ব। অন্যথায়, প্রতিবছরের মতো আবারও ঈদের কেনাকাটার ভিড়ে নগরবাসীকে দুর্ভোগের ফাঁদে পড়তে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি