1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

অপহরনের আসামী জামিনে এসে বাদিকে হত্যার হুমকি!

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

অপহরনের আসামী জামিনে এসে বাদিকে হত্যার হুমকি!
বিশেষ প্রতিবেদন : রাজধানীর দক্ষিনখান থানার টিআইসি কলোনি ফায়দাবাদের সামনে থেকে গত ২রা ফেব্রুয়ারী ২০২৫ইং তারিখ বিকেল ৪টার দিকে ১৬ বছরের ছেলে ওয়াসিমুল বারী রাফিদকে অপহরন করা হয়েছিল। অপহরনের পর রাফিদকে ফায়দাবাদের গোয়ালটেক আদম আলী মার্কেট এর পাশে শফিকের নির্মাণাধীন ভবনের ৮তলায় তুলে নিয়ে যায় এবং রাফিদের ব্যবহৃত মোবাইল থেকে তার জমজ ভাই রহিতকে ফোন করে ৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে এবং পুলিশের কোন সহযোগীতা নিতে নিষেধ করে অপরাধীরা অন্যথায় তার জমজ ভাই রাফিদকে হত্যা করা হবে বলে হুমকি দেয় অপহরনকারীরা। এসময় অপহৃত রাফিদ তার ভাইকে মুঠোফোনে জানায়, তাকে ছোটন গ্রুপের সন্ত্রসীরা অপহরন করে নিয়ে যাচ্ছে।
একই দিনে সন্ধ্যায় রাফিদের ব্যবহৃত মোবাইল থেকে রাফিদের মাকে ফোন করে রাফিদকে মারধর করা হয় এবং তার কান্না ও চিৎকারের শব্দ শুনিয়ে রাফিদের মাকে ৬ লক্ষ টাকা নিয়ে দক্ষিনখান থানার কোর্টবাড়ি রেললাইনে একা আসতে বলে। পরে তাদের দেয়া ঠিকানায় টাকা নিয়ে গেলেও অপহরনকারীরা সেখানে আসেনি। রাফিদ অসুস্থ হয়ে পরেছে দ্রুত টাকা পাঠাতে হবে বলে রাফিদের মায়ের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৪০০ এবং ৪০০০ টাকা নেয় অপহরনকারীরা। পরবর্তীতে দ্রুত ৬ লক্ষ টাকা মুক্তিপন দেয়ার জন্য রাফিদের মাকে চাপ দিতে থাকে অপহরনকারীরা।
পরবর্তীতে ২ দিন পরে কৌশলে অপহরনকারীদের হাত থেকে পালিয়ে এসে শারীরিক নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেয় রাফিদ এবং থানায় গিয়ে অপহরনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা গেছে অপহরনকারীদের প্রধান ফায়দাবাদ গোয়ালটেক এর মনির ওরফে জামাই মনিরের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রসী ফাহিম ওরফে গিট্টু ফাহিমের পরিচালনায় রাশেদ, সম্রাট, অন্তর, শিপন সহ আরও অজ্ঞাত ৪/৫ জন মিলে রাফিদকে অপহরন করে। উল্লেখিত সকলেই এলাকার চিহ্নিত কিশোর গ্যাং এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধেই থানায় হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
সূত্রে আরও জানা গেছে, গিট্টু ফাহিম ও তার কিশোর গ্যাং এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে আছে। অপহরন মামলায় জেল থেকে জামিনে এসে রাফিরে পরিবারকে মামলা তুলে নেয়ার জন্যও হুমকি দিচ্ছে গিট্টু ফাহিম ও তার সন্ত্রাসী দল। বর্তমানে রাফিদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি