1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের কাছে জিম্মি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৫৩ বার দেখা হয়েছে

গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতাল প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারের কাছে জিম্মি

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী সরকারি হাসপাতালের সামনে গড়ে ওঠা বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দালাল চক্রের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। অভিযোগ রয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে বাইরে থাকা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালের আশপাশে গড়ে উঠা টঙ্গী মিশন ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর’স ল্যাব এন্ড কনসালটেন্সি সেন্টার, ফাতিমা জেনারেল হাসপাতাল, সন্ধানী মর্ডান ডায়াগনস্টিক, সেবা শুশ্রূষা হাসপাতাল, আল সিফা ডায়াগনস্টিক সেন্টার, মাইশা জেনারেল হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, টঙ্গী ইসলামিয়া ডায়াগনস্টিক সেন্টার ও আল মদিনা ডায়াগনস্টিক সেন্টার–সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের দালাল চক্র হাসপাতালের ভেতর ও আশপাশে সক্রিয় রয়েছে।
অভিযোগ রয়েছে, এসব দালাল সরকারি হাসপাতালে আসা রোগীদের ভুল তথ্য দিয়ে বা দ্রুত চিকিৎসার আশ্বাস দিয়ে বাইরে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে বাধ্য করেন। ফলে যেখানে সরকারি হাসপাতালে অনেক সেবা বিনামূল্যে বা স্বল্প খরচে পাওয়া যায়, সেখানে রোগীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
এদিকে মাইশা জেনারেল হাসপাতাল–এর বিরুদ্ধে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগও উঠেছে বলে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। এতে রোগীরা আর্থিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিতেও পড়ছেন।
স্থানীয় সচেতন মহল বলছেন, টঙ্গী সরকারি হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। একই সাথে এসব বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম তদারকি করার দাবি জানিয়েছেন চিকিৎসা নিতে আশা ভুক্তভোগী ও সাধারণ জনগণ ( পর্ব ১ )

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি