1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জেলা প্রেসক্লাব পিরোজপুরের নতুন আহ্বায়ক কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

জেলা প্রেসক্লাব পিরোজপুরের নতুন আহ্বায়ক কমিটি গঠন

জাকির হোসেনঃ
পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক রাসেল,
পিরোজপুর জেলা প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুরের অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আবু জাফর।

উল্লেখ্য যে, আহ্বায়ক পদটি সভাপতির এবং সদস্য সচিব পদটি সাধারণ সম্পাদকের পদমর্যাদা সম্পন্ন।

জেলা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা গাজী কামরুজ্জামান শুভ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পিরোজপুরের সাংবাদিকতাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বেশ কিছু কঠোর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, কোনো সদস্যের ব্যক্তিগত অপকর্ম বা অনৈতিক কাজের দায়ভার সংগঠন গ্রহণ করবে না; এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। এছাড়া কোনো সদস্য সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নতুন এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি