1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পড়ে পথচারী নিহত ১, আহত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার দেখা হয়েছে

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পড়ে পথচারী নিহত ১, আহত ২

মোঃ পলাশ সরকারঃ

গাজীপুর মহানগরের টঙ্গীতে মহাসড়কের পাশে একটি মরা তাল গাছ ভেঙে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। আরও দুই আনসার সদস্য গুরুতর আহত হয়েছেন।
গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মিলগেট পিপলস সিরামিক সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত পথচারীর বয়স আনুমানিক ২৮ বছর হবে। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত আনসার সদস্যরা হলেন, সিফাত ও সামসুল ইসলাম। আহত আনসার সদস্য সিফাত জানান, সহকর্মী সামসুলসহ ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে থাকা একটি মরা তালগাছ হঠাৎ ভেঙে আমাদের ওপর পড়ে। গাছটি তিন খণ্ড হয়ে যায়। একটি খণ্ড আমার সহকর্মীর ওপর এবং আরেকটি খণ্ড ওই যুবকের ওপর পড়ে। প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক পাপ্পু বলেন, অটো নিয়ে সড়ক অতিক্রম করার সময় তিনজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাফিয়া শারমিন বলেন, এই ঘটনায় আহত সামসুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে আনার আগেই অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি শাহিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি