1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার দেখা হয়েছে

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে

খসরু মৃধা

গাজীপুর মহানগরীতে প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার বিকালে মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুঃসাহসিক ঘটনা ঘটে। ককটেলের বিকট শব্দে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ ছুটোছুটি শুরু করে।

বাসন থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাচ বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার এক সহকারী। তারা একটি ব্যাগে করে টাকা বহন করে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা ২-৩টি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে মানুষজন দিকভ্রান্ত হয়ে পড়লে সুযোগ নিয়ে ছিনতাইকারীরা টাকা বহনকারী দুজনকে মারধর করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছিনতাইকারীদের চিহ্নিত করতে একাধিক টিম একযোগে কাজ শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি