1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ৭নং ওয়ার্ড বিএনপির দোয়া

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ৭নং ওয়ার্ড বিএনপির দোয়া

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শহরের ইটাগাছা বাঙ্গালের মোড় এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.আব্দুর রউফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বেগম খালেদা জিয়াকে দেশের মানুষ কতটা ভালোবাসে,তাহার জানাজায় কোটি মানুষের অংশ গ্রহণই প্রমাণ করে। জেল-জুলুম সহ্য করেও তিনি দেশ ত্যাগ করেননি। আজ আমরা একজন অভিভাবককে হারিয়েছি, যার অভাব কখনো পূরণ হবার নয়। তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান এবং সাবেক সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা তাঁতী দলের সাবেক সভাপতি রফিকুল আলম বাবু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছা সেবক দলের নেতা সোহেল আহমেদ মানিক ও আবদুল্লাহ আল মামুন রাজু ও যুবদল নেতা আবদুল্লাহ আল সিয়াম।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদী।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,পৌর বিএনপির সাবেক সদস্য শেখ সোহরাব হোসেন বাবু। বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি