
পূবাইলে দুষ্কৃতিকারীর আঘাতে ক্ষতবিক্ষত কসাইয়ের মাথা ও শরীর।
খসরু মৃধা
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার কামারগাঁও স্মার্ট কাঁচাবাজার এলাকায় হরযত শাহজালাল হোটেলের সামনে কুদাব এলাকার মোসাম্মৎ তাইজুনের বাসার ভাড়াটিয়া (স্থায়ী ঠিকানা পিতাঃ আবুল কাশেম, সাং জানপুর, থানা ও জেলা রংপুর) মোঃ শফিকুল ইসলাম মোঃ নাসির মল্লিক এর মাথায় ধারালো ছেন দিয়ে কুপিয়ে মাথার পিছনে আঘাত করেন ও রড দিয়ে শরীরে এলোপাথাড়ি জখম করে।
পূবাইল থানায় হারুন মল্লিক এর অভিযোগসূত্রে জানা যায়, গত ০৩ রা জানুয়ারি রাত্র ০৮ ঘটিকার সময় মীরের বাজার কামারগাঁও স্মার্ট কাঁচাবাজার এলাকায় হযরত শাহজালাল হোটেলের সামনে মোঃ নাসির মল্লিক আসলে তার মাথায় পিছন থেকে ধারালো ছেন দিয়ে কুপিয়ে আঘাত করেন এবং রড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথাড়ি জখম করেন মোঃ শফিকুল ইসলাম। আঘাতের পর মোঃ নাসির মল্লিক মাটিতে লুটিয়ে পড়লে লোহার রড দিয়ে পুনরায় জখম করেন । সাথে সাথে আশেপাশের লোকজন এসে মোঃ নাসির মল্লিক কে রক্ষা করেন
এবং আসামী মোঃ শফিকুল ইসলামকে বাজারের লোকজন হাতেনাতে ধরেন। ওই মুহূর্তে মোঃ শফিকুল ইসলাম নাসির মল্লিককে হুমকি দেন এইবার রক্ষা পেলি পরবর্তীতে তোকে প্রাণে মেরে
ফেলবো। বাজারের লোকজন আসামী মোঃ শফিকুল ইসলাম কে পুলিশের হাতে তুলে দেন এবং রোগী মোঃ নাসির মল্লিক কে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
পূবাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান বলেন এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আসামিকে ০৪/০১/২০২৬ ইং তারিখে গাজীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।