
পূবাইলে সোহরাব ভূঁইয়ার পিতার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
খসরু মৃধা
শুক্রবার ২৬ শে ডিসেম্বর ২০২৫ ইং দুপুরে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের ভাদুন নাগপাড়া এলাকার কৃতি সন্তান সোহরাব ভূঁইয়ার পিতা আব্দুল জব্বার ভূঁইয়ার প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সোহরাব ভূঁইয়ার পিতা আব্দুল জব্বার ভূঁইয়া সুখ্যাতিমান ব্যক্তি ছিলেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে জীবিকা নির্বাহ করেছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৪ ছেলে ও ০২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
সোহরাব ভূঁইয়ার পিতার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিকবৃন্দ , আত্মীয়স্বজন, এতিম , অনাথ এবং অসংখ্য গুণাগ্রহী।