1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে কনসেপ্ট পোশাক কারখানায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পরে

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার দেখা হয়েছে

টঙ্গীতে কনসেপ্ট পোশাক কারখানায় দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পরে

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় অবস্থিত কনসেপ্ট পোশাক কারখানায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন দুই শতাধিক শ্রমিক। তাদের মধ্যে অনেককে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কারখানা ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের বরাতে জানা গেছে, আজ সকালে নিয়মিত কাজ শুরুর পর দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একের পর এক শ্রমিক বমি, মাথা ঘোরা ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে পড়েন। অনেক শ্রমিক কাজের ফ্লোরেই লুটিয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে কারখানা থেকে বের হতে গিয়ে দৌড়াদৌড়ির মধ্যে অনেকে পড়ে গিয়ে আহত হন।
আহত ও অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে টঙ্গীর ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানায়, অধিকাংশ শ্রমিক মাথা ঘোরা, বমি ও দুর্বলতায় ভুগছেন। এ বিষয়ে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইকবাল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার ভেতরে কোথাও গ্যাস লিকেজ বা তীব্র গন্ধের কারণে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়তে পারেন। এ ধরনের ঘটনায় বমি ও মাথা ঘোরার উপসর্গ দেখা দেয়। এদিকে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন খান বলেন,
ঘটনার বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কি না এবং কী কারণে শ্রমিকরা অসুস্থ হয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কারখানা কর্তৃপক্ষ নাম প্রকাশে অনিচ্ছুক থেকে ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করেছে। তবে ঘটনার বিস্তারিত জানাতে তারা অনীহা প্রকাশ করেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কনসেপ্ট কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যমকর্মীদের কারখানার ভেতরে প্রবেশ করতে দেয়নি। ঘটনার পর থেকে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি