1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

কালীগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
খসরু মৃধা
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধণা সভা সফল করার লক্ষ্যে গাজীপুর জেলা বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল ১৩নং সেক্টর নাগরী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিষ্টর ইশরাক আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় অন্যন্যের মাঝে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনির উদ্দিন পাঠান মিঠু, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল রহিম সরকার, সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পলাশ, নাগরী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হান্নান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন নাসিম, নাগরী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরিফ হোসেনসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির আহবায়ক একেএম ফজলুল হক মিলন বলেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশে আসছেন। বাংলার মানুষ তাঁকে দেখতে এবং গ্রহণ করতে অধীর আগ্রহে রয়েছেন। তারেক রহমানকে যেই স্থানে সংবর্ধনা দেয়া হবে সেটা আমার সংসদীয় আসন এলাকার কাছাকাছি। জেলার প্রচুর লোক দলমত নির্বিশেষে সেখানে উপস্থিত হবেন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোন কর্মকান্ড করা যাবে না। শহীদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছাড়া কারো ছবি সংবলিত ব্যানার বানাবেন না। এখন থেকে এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তারেক রহমানের ফেরার খবর পৌছিয়ে দিবেন। আমার এলাকার শিশু আর বৃদ্ধ ছাড়া সবাই সেই স্মরণকালের লোক সমাগমের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই অনুরোধ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি