1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর টঙ্গীতে যাত্রীবাহী বাস পার্কিং থাকা অবস্থায় অগ্নিকাণ্ড,।

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার দেখা হয়েছে

গাজীপুর টঙ্গীতে যাত্রীবাহী বাস পার্কিং থাকা অবস্থায় অগ্নিকাণ্ড,।

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন ৪৬ নম্বর ওয়ার্ডের চেরাগআলী এলাকার দারুল উলুম মাদ্রাসার সামনে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাসটির প্রায় ৫০ শতাংশ অংশ আগুনে পুড়ে যায়। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টা ৪০ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটি লাল-সবুজ পরিবহনের, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৯৫২। বাসটির মালিক মোহাম্মদ এটিএম মিজানুর রহমান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই বাসটি নির্ধারিত স্থানে পার্কিং করা হয়। বাসের হেলপার ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ওই কয়েল থেকেই প্রথমে বাসের সিটে আগুন লাগে। পরে তা ধীরে ধীরে বাসের পেছনের অংশে ছড়িয়ে পড়ে। হেলপারের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি টের পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। ভোর ৪টা ৪৫ মিনিটে সংবাদ পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ফলে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় কিছু সময় আতঙ্ক বিরাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি