1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে ব্যাপক গণসংযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার দেখা হয়েছে

গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে ব্যাপক গাজীপুর মহানগর প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত তমজানিয়ে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির সমর্থনে টঙ্গীতে ব্যাপক গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি টঙ্গীর সেনা কল্যাণের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে স্টেশন রোড এলাকায় এসে শেষ হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় স্থানীয় জনগণকেও মিছিলে অংশ নিতে দেখা যায়। নেতাকর্মীরা জানান, বিএনপি মনোনীত প্রার্থী রনির পক্ষে এই গণসংযোগের মাধ্যমে তফসিল ঘোষণাকে স্বাগত এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে তাদের অবস্থান তুলে ধরা হয়েছে। তারা বলেন, আগামী নির্বাচনে জনগণ ধানের শীষের পক্ষে রায় দেবে এ বিশ্বাস থেকেই মাঠে নেমেছেন তৃণমূলের নেতাকর্মীরা। কর্মসূচিতে বক্তারা আরও বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। এজন্য আগামী দিনগুলোতে আরও ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ঘোষণা দেন তারা। এদিকে পুরো মিছিলকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। নেতাকর্মীদের স্লোগান আর বাদ্যযন্ত্রের তালে তালে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে শেষ হওয়া এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন,পশ্চিম থানার বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নূর,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার,বিএনপি নেতা সফিক,আবুল হাশেম,গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম,সদস্য সচিব মাহমুদ হাসান রাজু,টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী,মহানগর ছাত্র দলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি