1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

ভালুকা মডেল থানার নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলামের যোগদান

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার দেখা হয়েছে

ভালুকা মডেল থানার নতুন ওসি হিসেবে মোহাম্মদ জাহিদুল ইসলামের যোগদান

মোঃ বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম।

তিনি টাঙ্গাইল সদরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০০৯ সালে যোগদানের পর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে ছিলেন।

নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে স্বাগত জানিয়েছে ভালুকার মানুষ। তাদের আশা তিনি দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার মতো অপরাধ থেকে মুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নেবেন।

স্থানীয়দের বিশ্বাস, সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও তিনি সক্রিয় ভূমিকা রাখবেন।

এদিকে, স্থানীয় সুশীল সমাজ বলছে, (ওসি) জাহিদুল ইসলামের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ভালুকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভালুকা মডেল থানায় দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অনলাইন জুয়ামুক্ত ভালুকা গড়তে আমি বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে ভালুকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি