1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি, কে কোথায় নির্বাচন করবেন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

 

বুধবার ( ১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন করবেন ঢাকা-১১ আসনে। আখতার হোসেন রংপুর-৪ আসনে।

ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সারজিস আলম পঞ্চগড়-১ আসনে। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ আসনে।

ঢাকা-৯ আসনে নির্বাচন করবেন তাসনীম জারা। আব্দুল হান্নান মাসউদ নোয়াখালী-৬ আসনে।

প্রার্থীদের নাম ঘোণার আগে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবার তাঁরা ব্যালট রেভল্যুশনে যাচ্ছেন।

নির্বাচের দিন অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিতে ভোটারদের অনুরোধ জানান নাসীরুদ্দীন। একই সঙ্গে তিনি দলীয় প্রতীক শাপলা কলিতে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার প্রচারণা চালাতে প্রার্থীদের নির্দেশনা দেন।

নাসীরুদ্দীন বলেন, প্রথম ধাপে ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে।

এ সময় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা বলেন, মনোনয়ন ফরম দেশের সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন তারা। দেড় হাজারের বেশি মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এনসিপির প্রার্থী তালিকায় ব্যতিক্রম দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি