
টঙ্গীতে বিএনপির অফিস উদ্বোধন দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা। স্থানীয় নেতাদের মধ্যে ক্ষোভ।
মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের সাইশ খৈরতল বিএনপি ইউনিট অফিস উদ্বোধন এবং খালেদা জিয়ার মুক্তির কামনায় দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতা আব্দুর রহিম কে দেখে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যায় নবনির্মিত কার্যালয়টি উদ্বোধন করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আমজাদ হোসেনের ভাই আব্দুর রহিম, যিনি একই কলেজের সাবেক ক্রীড়া সম্পাদক। এই ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তোলে।
স্থানীয়রা জানান, ইউনিট পর্যায়ের একটি দলের অফিস উদ্বোধনে ছাত্রলীগের সাবেক নেতাকে সামনে আনা বিএনপি নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এলাকার বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচিতে নানা বাধা-বিপত্তি মোকাবিলা করে মাঠে থাকা অথচ তাদের বাদ দিয়ে সাবেক ছাত্রলীগের নেতা দিয়ে অফিস উদ্বোধন করানো বিএনপির আদর্শ ও সাংগঠনিক নীতির পরিপন্থী। ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলাল উপস্থিত থেকে পুরো উদ্বোধনী আয়োজন সম্পন্ন করেন। এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা অভিযোগ করে বলেন
নিজ দলের নিবেদিত কর্মীদের বাদ দিয়ে ছাত্রলীগের নেতাকে এনে উদ্বোধন করানো কি বিএনপির রাজনীতি? এতে দলীয় নেতৃত্বের ওপর মানুষের আস্থা নষ্ট হবে। এদিকে, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মন্তব্য করেছেন, রাজনৈতিক বিভাজনের এ সময় বিপরীত মতের সাবেক ছাত্রলীগ নেতাকে এমন দায়িত্ব দেওয়া কোন যুক্তিতে হয়েছে তা দলের নেতারা ব্যাখ্যা দিতে ব্যর্থ। এ বিষয় টঙ্গী পশ্চিম থানা বিএনপি’র আহবায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন আমি জানিনা বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে ওয়ার্ড বিএনপির সভাপতি সাত্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান। আমি তাকে চিনিনা স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন ওয়াড বিএনপি সভাপতি আওয়ামী লীগের লোকজন চিনেনা তাহলে সে কেমন বিএনপির সভাপতি হয়। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। একটু