1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

১৩ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের কাজ! পূর্বধলা মডেল মসজিদে ফাটল–ঝুঁকির আতঙ্ক

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার দেখা হয়েছে

১৩ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের কাজ! পূর্বধলা মডেল মসজিদে ফাটল–ঝুঁকির আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক মহনা॥
বাংলাদেশের সব জেলা–উপজেলায় ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নির্মিতব্য মডেল মসজিদ ভবনে ভয়াবহ অনিয়ম–দুর্নীতির অভিযোগ উঠেছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ধর্মীয় স্থাপনার দেয়ালে ফাটল, চাদের আস্তরণ খসে পড়া, বাউন্ডারি বেঁকে যাওয়া এবং অভ্যন্তরীণ কাঠামো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক তৈরি হয়েছে। যে মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের মান অনুযায়ী আধুনিক, টেকসই এবং নিরাপদ একটি উপাসনাস্থল হওয়ার কথা ছিল—নিম্নমানের নির্মাণকাজের কারণে সেটিই এখন ধ্বংসসীমায় পৌঁছে গেছে।
৩ তলা ভিত্তির ওপর ৩ তলা ভবন—কিন্তু কাজে ভয়াবহ নিম্নমান! প্রকল্প সূত্রে জানা যায়—
দাপ্তরিক প্রাক্কলিত মূল্য: ১৩,৮৮,২৪,৬৯৭ টাকা ১৩০ পয়সা। কার্যাদেশকৃত মূল্য: ১২,৮৮,৬৬,৭৮৩ টাকা ৭১২ পয়সা। দরপত্র আইডি: ৯০০৩৩২।
প্যাকেজ নম্বর: egp/Netra/2023-2024/Purbadhala Mosque Remaining।
ঠিকাদারি প্রতিষ্ঠান: Baset Prokousholi Limited, সাতপাই,নেত্রকোণা। বাস্তবায়নকারী সংস্থা: গণপূর্ত বিভাগ (PWD), নেত্রকোণা।
স্থানীয়দের অভিযোগ—সাইট ডেভেলপমেন্ট, বাউন্ডারি ওয়াল,স্যানিটারি–ইলেকট্রিক্যাল কাজ, ড্রেনেজ,রড–সিমেন্ট,ইট–বালু—কোনো ক্ষেত্রেই সরকার অনুমোদিত মান বজায় রাখা হয়নি। প্রকল্পের বাকি কাজ সম্পন্নের নামে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। “মসজিদ যেকোনো সময় ধসে পড়তে পারে”—আতঙ্কে সাধারণ মানুষ!
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অভিযোগ করে জানান—মসজিদের দেয়ালে বড় বড় ফাটল!
নতুন ঢালাইয়ের চাদের আস্তরণ খসে পড়া!
বাউন্ডারি ওয়ালের বিভিন্ন স্থানে বেঁকে যাওয়া!
নিম্নমানের রড–সিমেন্ট–বালুর ব্যবহার!এলাকাবাসীর ভাষ্য—“ধর্মীয় স্থাপনার মতো পবিত্র জায়গায় এমন নিম্নমানের কাজ—এটি শুধু দুর্নীতি নয়,ধর্মীয় প্রতিষ্ঠানের অপমান।” ঠিকাদার–প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ! অভিযোগ রয়েছে—নির্মাণের বিভিন্ন ধাপে ঠিকাদারি প্রতিষ্ঠান Baset Prokousholi Limited এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা মিলেমিশে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। তদারকি সংস্থা গণপূর্ত বিভাগের কর্মকর্তারা বারবার অভিযোগ পাওয়ার পরও কোনো ব্যবস্থা নেননি।
এক স্থানীয় শিক্ষক বলেন—“মসজিদের টাকা লুট করে কেউ বেঁচে যেতে পারে না। এটি ধর্মীয় অনুভূতির ওপর আঘাত।” “দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না”—আন্দোলনের হুঁশিয়ারি ইমাম–মোয়াজ্জিন, সমাজকর্মী, ব্যবসায়ীসহ এলাকাবাসী বলেন—নির্মাণকাজের প্রতিটি ধাপ তদন্ত করতে হবে। জড়িত ঠিকাদার–প্রকৌশলীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নিম্নমানের কাজ দ্রুত মেরামত ও প্রযুক্তিগত মূল্যায়ন করতে হবে। সরকারি অর্থ লুটের বিচার চাই।এলাকাবাসী হুঁশিয়ারি দিয়ে বলেন—“দুর্নীতি বন্ধ না হলে আমরা আন্দোলনে নামব।” এই সমস্ত অভিযোগ অস্বীকার করে ঠিকাদার মোখলেস দাবি করেন—“নির্মাণকাজ নিয়ম অনুযায়ী চলছে। অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
নেত্রকোণা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারজান আনোয়ারের মন্তব্য জানতে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর দাবি—‘সম্পূর্ণ তদন্ত চাই’। পূর্বধলার মডেল মসজিদ এখন নেত্রকোণার সবচেয়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। স্থানীয়রা বলেন—“এই দুর্নীতি শুধু টাকা লুট নয়; এটি ধর্মীয় প্রতিষ্ঠানের অবমাননা। আমরা স্বচ্ছ তদন্ত চাই।”সরকারি অর্থে নির্মিত ধর্মীয় স্থাপনার এমন নিম্নমানের নির্মাণে সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি