1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার সুন্দরবন থেকে জোমড়া শামক সহ আটক আট

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ বার দেখা হয়েছে

সাতক্ষীরার সুন্দরবন থেকে জোমড়া শামক সহ আটক আট

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন রেঞ্জের কুঞ্চির খাল থেকে আট জনকে আটক করেছে বনরক্ষীরা। বুধবার রাতে সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো.ফজলুল হতের নেতৃত্বে তাদের আটক করা হয়। এ সময় তাদের নিকট থেকে চারটি নৌকা সহ প্রায় একশ কেজি জোমড়া শামুক উদ্ধার করা হয়। এ ঘটনায় কোবাদক স্টেশন অফিসার আনিছুর রহমান বাদি হয়ে বন আইনে আটককৃতদের বিরুদ্ধে মামলা করেছে।
আটককৃতরা হলো, খুলনা জেলার কয়রার ওয়াজেদ আলীর ছেলে আব্দুল ওয়াদুদ (৪০), মৃত হাজির উদ্দীন সানার ছেলে খলিল সানা (৫৯), আবু তালেব গাজীর ছেলে শফিকুল ইসলাম (৪৫), মৃত ছফেদ আলীর ছেলে আবু সাইদ (৫৫), মৃত আরশাদ গাজীর ছেলে আব্দুল গফ্ফার (৫১), মৃত ছবেদ আলীর ছেলে দেলবর গাজী (৫৭), মৃত আবু বক্কার গাজীর ছেলে গোলাম মোস্তফা (৩৪) ও সামছুর সানার ছেলে মাসুম বিল্লাহ (৩৩)।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা মো.ফজলুল হক জানান সুন্দরবনের জীব ও প্রাণ-বৈচিত্র রক্ষায় কাজ করছে বন বিভাগ। তবে এক শ্রেণীর দুস্কৃতিকারী আর্থিক ভাবে লাভবান হতে অভয়ারণ্যে যেয়ে মাছ কাঁকড়া শিকারের পাশা পাশি জোমড়া ও শামুক এবং ঝিনুক কুড়িয়ে পাচার করছে। আগের দিন প্রায় ১৬শ কেজি শামুক,ঝিনুক ও জোমড়া সহ একটি নৌকা আটক করা হয়। একই ভাবে গত রাতে জোমড়া ও শামুক কুড়ানোর সময়ে হাতে নাতে আট জনকে আটক করা হয়। বন আইনে মামলা দিয়ে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। জোমড়া,শামুক ও ঝিনুক সুন্দরবনের খাদ্য চক্রে শৃঙ্খলা রক্ষায় খুবই গুরুত্বপুর্ন ভুমিকা রাখায় সেগুলো কুড়ানো ও পাচারের ক্ষেত্রে স্পষ্ট বিধি নিষেধ রয়েছে। এসব শামুক,ঝিনুক এবং জোমড়া থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে সুপ তৈরীর কাজে ব্যবহারের দরুন সাম্প্রতিক সময়ে পাচার হচ্ছে।

(মিহিরুজ্জামান সাতক্ষীরা মোবাঃ০১৭১৪০৩৮২৮৭/০১৫১৮৯৪১১১৬)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি