1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করেন

গাজীপুর মহানগর প্রতিনিধি :

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের টঙ্গীতে দোয়া ও আলোচনা সভা করেছে টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি।

বুধবার (০৩ ডিসেম্বর) রাতে টঙ্গী থানা প্রেসক্লাব সংলগ্ন সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক মোশারফ হোসেন সরকার, সদস্য সচিব লুৎফজ্জামান লিটন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, কবির হোসেন,আবু বক্কর সিদ্দিকসহ জামাল হোসেন, স্বপন মিয়া সংগঠনে বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমবায় সমিতি কোন রাজনৈতিক সংগঠন নয়। এখানে সকল দলমতের মানুষের ঐক্যবদ্ধ সহঅবস্থান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দলমত নির্বিশেষে সকল মানুষের শ্রদ্ধা ও ভালবাসার মানুষ। তার অসুস্থতায় দেশ তথা বিশ্বের মানুষ ব্যাথিত। আমরা বৃহত্তর ময়মনসিংহবাসী তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।
সভা শেষে বিশেষ দোয়া, মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি