1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ।

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

টঙ্গীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ।

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরে টঙ্গী পূর্ব থানাধীন ৪৯নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (কামু), ৪৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। তিনি জন্মলগ্ন থেকে গণতন্ত্র ও দেশের মানুষের অধিকার রক্ষার আন্দোলনে নিজেকে উৎসর্গ করেছেন। তার বর্তমান শারীরিক অবস্থা আমাদের সকলকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা মহান আল্লাহর দরবারে একান্তভাবে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসেন। দেশের মানুষ এখনো তার দিকেই তাকিয়ে আছে। তিনি আরও বলেন, আজকের এই দোয়া মাহফিল ছাত্রদলসহ সব স্তরের নেতাকর্মীদের ভালোবাসার বহিঃপ্রকাশ। দেশনেত্রীর সুস্থতা ফিরলে দেশের গণতন্ত্রের পথ আবারও শক্তিশালী হবে। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়, এ সময় নেতাদের চোখে অশ্রুসিক্ত এক হৃদয়বিদারক দৃশ্য, পরে মিলাদ ও মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি