1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৯ বার দেখা হয়েছে

 

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীতে আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

মোঃ পাপেল মিয়া
গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সংগঠনের আদর্শে দৃঢ় থেকে টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টঙ্গী মধুমিতা মেগাসিটি দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অন্যতম সদস্য সাঈদ বিন রিগান, এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা লিপু মোল্লা, রাজন মাহমুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মামুনুর রহমান চীন, দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজী শাহিন, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি কামাল খান, যুবদল নেতা রাজন মাহমুদ, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, রেজাউল করিম রানা, রিয়াদ, মামুন ঢালী, আলমগীর হোসেন, শামীম হোসেন, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধারক ও বাহক। গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন,যুবসমাজই জাতির ভবিষ্যৎ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল সবসময় প্রস্তুত থাকবে। শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও দলের উন্নতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি