1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার কলারোয় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হত্যা করলো মা

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে

সাতক্ষীরার কলারোয় ৫ দিনের শিশু কন্যাকে খালে ফেলে হত্যা করলো মা

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার কলারোয়ায় পাঁচ দিনের মেয়ে শিশুকে খালের পানিতে ফেলে হত্যার অভিযোগে মা শারমিন খাতুনকে (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই মেয়ের পর আবারও মেয়ে হওয়ায় তাকে খালের পানিতে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। এ ছাড়া মৃত শিশুটির মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শারমিন খাতুন কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ইব্রাহিম খলিলের স্ত্রী।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার রাত ৯টার দিকে শিশুটির বাবা ইব্রাহিম খলিল থানায় এসে একটি নিখোঁজ ডায়েরি করতে চান। নিখোঁজ ডায়েরি এন্ট্রি করার কারণ হিসেবে ইব্রাহিম বলেন, তাদের মেয়েকে নিয়ে মা শারমিন বিকালে ঘুমিয়ে ছিলেন,এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।
ওসি আরও জানান,ইব্রাহিম খলিলের কথা অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করে, ৫ বছর ও দেড় বছর বয়সী দুই মেয়ে শিশু থাকা সত্ত্বেও তৃতীয় মেয়ে জন্ম হওয়ায় তাকে বাড়ির পাশের একটি খালে ছুড়ে ফেলা হয়েছে।এর পর শারমিনের স্বীকারোক্তি অনুযায়ী খালের কচুরি পানার মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুর দাদি খাদিজা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। শিশুর মা শারমিনকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২১ অক্টোবর) সাতক্ষীরায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি