1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাছা মেট্রো থানা: যুবক হত্যা মামলার আসামিরা অধরা, ন্যায়বিচার নিয়ে শঙ্কিত বাদী

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮৭ বার দেখা হয়েছে

গাছা মেট্রো থানা: যুবক হত্যা মামলার আসামিরা অধরা, ন্যায়বিচার নিয়ে শঙ্কিত বাদী

​গাজীপুর প্রতিনিধি:

​গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা মেট্রো থানায় যুবক গাজী মাহদী হাসানকে (২৮) গলায় রশি পেঁচিয়ে মেরে ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে রাখে। ‘হত্যার’ ঘটনায় এক মাসেরও বেশি সময় পার হলেও প্রধান আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে। নিহতের বাবা মো. আরব আলীর দায়ের করা এজাহারে নাম থাকা মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায়, বাদী পরিবার চরম উদ্বেগ ও হতাশার মধ্যে রয়েছে।

​গত ০৮/১০/২০২৫ তারিখে নিহতের বাবা মো. আরব আলী থানায় এজাহার দায়ের করেন, যেখানে নিহতের স্ত্রী নূর নাহার আক্তার নাদিয়া, শ্বাশুড়ি মোসাঃ পারভীন আক্তার-সহ মোট আটজন নামীয় ও অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করা হয়। অভিযোগ রয়েছে, পূর্ব-পরিকল্পিতভাবে গত ২০/০৯/২০২৫ ইং তারিখে যুবকটিকে হত্যা করে তার লাশ ফ্যানের হুকের সাথে ঝুলিয়ে রাখা হয়।

​নিহতের বাবা মো. আরব আলী জানান, এজাহারে নাম থাকা ১ নং আসামি বতর্মান স্ত্রী এবং ২ নং আসামি শ্বাশুড়ি প্রধান সন্দেহভাজন হওয়া সত্ত্বেও পুলিশ তাদের আটক করতে পারছে না। তিনি বলেন, “আমার একমাত্র ছেলেকে এমন নির্মমভাবে হত্যা করা হলো, অথচ এক মাস পরেও খুনিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এতে করে আমরা ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত।”

​তিনি আরও বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় তদন্ত কার্যক্রমে কোনো প্রকার প্রভাব খাটাচ্ছে কি না, সেই সন্দেহও তার মনে দানা বাঁধছে। দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে গাছা মেট্রো থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলাটির তদন্ত চলছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

​এদিকে, নিহতের পরিবার ও স্থানীয়রা দ্রুত এই চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উন্মোচন এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি