
তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাস্তায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন স্বামী কালু শেখ
সামছুদ্দিন জুয়েল :-
গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা মালেকেরবাড়ী শরীফপুর রোড বাংলালিংক টাওয়ারের নীচে ১০ ই অক্টোবর শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় সোহেলা খাতুন (৪২) নামের এক নারীকে গলা কেটে হত্যা করেছেন তাঁর পাষণ্ড স্বামী কালু শেখ (৪৫)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা মেট্রো থানা অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন।
প্রাথমিকভাবে জানতে পাড়ি, ভিকটিম মোসাঃ সোহেলা খাতুন (৪২), পিতা-মোঃ মিজান, সাং-মমিলাকান্দা, থানা-নকলা, জেলা-শেরপুর, বর্তমানে শরীফপুর (কবির ম্যানেজারের বাসার ভাড়াটিয়া), গাছা গাজীপুর মহানগর, সে পেশায় একজন গার্মেন্টস কর্মী।
আসামি ভিকটিম এর স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যান চালক। তাহারা বিবাহের পর থেকে একই বাসায় ভাড়া থাকিয়া প্রায় সময় ঝগড়া করত। আসামির সাথে ভিকটিমের বনিবনা না হওয়ায় গত ৩/৪ দিন পূর্বে ভিকটিম আসামি মোঃ কালু শেখ কে তালাক প্রদান করে। ভিকটিম কর্তৃক আসামিকে তালাকের বিষয়কে কেন্দ্র করিয়া আক্রোশ হয়ে আজ শুক্রবার ৫ টা ২৫ ঘটিকার সময় ঘাতক স্বামী মোঃ কালু শেখ ভিকটিম মোসাঃ সোহেলা খাতুন কে রাস্তায় একা পেয়ে গলায় চাকু দিয়ে পার মেরে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মোসাঃ সোহেলা খাতুনকে চিকিৎসার জন্য রিক্সায় উঠানোর চেষ্টাকালে ঘটনাস্থলেই সোহেলা খাতুন মৃত্যুবরণ করেন। আইনগত ব্যবস্থা ও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।