1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিএনপি নেতা আরিফ হোসেন ভূঁইয়ার শুভ জন্মদিন পালিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

বিএনপি নেতা আরিফ হোসেন ভূঁইয়ার শুভ জন্মদিন পালিত

খসরু মৃধা

গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রো থানার অন্তর্গত ৩৯,৪০,৪১ ও ৪২ নং ওয়ার্ডে বিপুল উৎসাহ, উদ্দীপনা ও
জাঁকজমকপূর্ণ আয়োজনে পূবাইল মেট্রো থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়ার শুভ জন্মদিন পালিত হয়।

বৃহস্পতিবার (০৯ই অক্টোবর ২০২৫ ইং) সন্ধ্যার পর থেকে গভীর রাত্র পর্যন্ত জাগজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে পালিত হয় তরুণ সমাজের আইকন, তারেক জিয়ার সৈনিক, মিলন ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার, পূবাইলের মাটি ও মানুষের জনপ্রিয় নেতা, পূবাইলের অহংকার,
পূবাইল মেট্রো থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়ার শুভ জন্মদিন।

জন্ম হোক যথাযথ কর্ম হোক ভালো, দীর্ঘ যুগ যুগ অপেক্ষার জন্ম গ্রহণ করে কিছু মহাপুরুষ, তেমনি পূবাইলের মাটিতে কামারগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন, দীর্ঘ অপেক্ষার পর সেই মহাপুরুষ তার নাম জনাব মোঃ আরিফ হোসেন ভূঁইয়া।

জনাব মোঃ আরিফ হোসেন ভূঁইয়া বাল্যকাল থেকেই বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সমাজের কল্যাণমূলক কাজে উৎসাহ ও উদ্দীপনা দেখাতেন।

বৃহস্পতিবার (০৯ই অক্টোবর ২০২৫ ইং) পূবাইল মেট্রো থানার অন্তর্গত ঐতিহাসিক মীরের বাজার ঘাসফড়িং হোটেলের সামনে পূবাইল মেট্রো থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কেক কেটে পূবাইলে জাঁকজমকপূর্ণ আয়োজনে পূবাইল মেট্রো থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন ভূঁইয়ার শুভ জন্মদিন পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল মেট্রো থানা বিএনপি’র সম্মানিত সভাপতি জনাব মনির হোসেন সিকদার বকুল, পূবাইল মেট্রো থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন সরকার, যুগ্ম সম্পাদক রাকিব মোল্লা,পূবাইল থানা বিএনপি’র প্রভাবশালী সদস্য জনাব সাখাওয়াত হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আসাদুজ্জামান বুলবুল, ৪২নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ হোসেন সহ আরো উপস্থিত ছিলেন যুবদল, শ্রমিক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

পরবর্তী সময়ে ৪২ নং ওয়ার্ডের নন্দীবাড়ি এলাকায় নন্দিবাড়ী কেন্দ্র কমিটি উদ্যোগে পূবাইল থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

পরবর্তী সময়ে ৪০ নং ওয়ার্ডের মাঝুখান এলাকায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পূবাইল থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।

পরবর্তী সময়ে ৪২ নং ওয়ার্ডের কামারগাঁও যুব সংঘের উদ্যোগে প্রাণপ্রিয় নেতা পূবাইল মেট্রো থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে অনারম্বর আয়োজন, আলোচনা ও কেক কাটার আয়োজন করা হয়।

পরিশেষে উপস্থিত নেতৃবৃন্দরা পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আরিফ হোসেন ভূঁইয়ার নেতৃত্বের প্রতি প্রশংসা করেন এবং ওনার দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দরা আরো বলেন পূবাইল আরিফ হোসেন ভূঁইয়ার মত দ্বিতীয় কোন ব্যক্তি নেই যখনই মানুষ বিপদে পড়েন আরিফ হোসেন ভূঁইয়া তার পাশে এসে দাঁড়ায় এবং সর্বাত্মকভাবে তাকে সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি