1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

স্টার্ফ রিপোর্টার
বাংলাদেশের সর্ববৃহৎ গণমাধ্যম কর্মীদের প্লাটফর্ম জাতীয় সাংবাদিক সংস্থা। ১৯৮২ ইং থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা এই সংগঠনের প্রতিষ্ঠাতা লাখো সাংবাদিকের আইডল সাংবাদিক সমাজের পথ প্রদর্শক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন এর প্রথম মৃত্যু বার্ষিকী আগামী ১৪ অক্টোবর ২০২৫ ইং মঙ্গলবার।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে পালন করার বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনা করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ আগামী ১৮ অক্টোবর কেন্দ্রীয় কার্যালয়ে মরহুম সাংবাদিক মুহাম্মদ আলতাফ হোসেনের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জাতীয় সাংবাদিক সংস্থার সহকারী মহাসচিব ও গাজীপুর জেলা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে আগামী ১৪ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় গাজীপুর জেলা কমিটির অফিসে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
১৪ অক্টোবর আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গাজীপুর মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং গাজীপুর- ৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ জসিম উদ্দিন ভাট।
অনুষ্ঠানে মুহাম্মদ আলতাফ হোসেনের স্মৃতিচারণ, তার সাংবাদিকতার অবদান তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা এবং জাতীয় সাংবাদিক সংস্থা আগামী দিনগুলো কার্যক্রম দিক নির্দেশনা মূলক আলোচনা করা হবে।
দোয়া ও মাহফিল আয়োজনে অংশগ্রহণ করার জন্য সকল কে বিশেষ ভাবে আহবান জানানো যাচ্ছে।
এছাড়াও ১৮ অক্টোবর অনুষ্ঠেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অনুষ্ঠানের অংশগ্রহণ ও অনুষ্ঠান সফল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে।
আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যে মরহুম
আলতাফ হোসেনের কর্মময় জীবন ও সাংবাদিকতার সংগ্রামী ভূমিকা আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। মরহুম আলতাব হোসেনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে সমাপ্তি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি