1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

লক্ষ্মীপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার দেখা হয়েছে

মনির হোসেন চৌধুরী :

লক্ষ্মীপুরে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রগঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুর জেলা হেযবুত তওহীদের পক্ষ থেকে শনিবার (০৪ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবে এই আয়োজন করা হয়।

লক্ষ্মীপুর জেলা সভাপতি শাহাদাৎ হোসেন আনন্দের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির কুমিল্লা আঞ্চলিক আমির সাইফুল ইসলাম। এসময় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক রাকিব আল হাসান। তিনি সংগঠনটির সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিমের রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে গণমাধ্যম ও বাক-স্বাধীনতার বিষয়টি তুলে ধরেন।

রাকিব আল হাসান বলেন- ‘‘একমাত্র ইসলামই প্রকৃত বাক স্বাধীনতার দিতে পারবে। মানুষের বাক-স্বাধীনতা, মুক্তগণমাধ্যম, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই। গত ৫৩ বছরে ১৭ বার সংবিধানে সংশোধনী আনা হয়েছে, বহু নির্বাচন হয়েছে, নতুন নতুন আইনও প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির একটা সঙ্কটেরও টেকসই সমাধান হয়নি। মূলত মানবরচিত জীবনব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দল যতই চেষ্টা করুক সকল প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।”

তিনি আরও বলেন, ‘‘ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি-বিধান ও সিস্টেমেই আমাদের দেশ চলছে, আর সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাশুল দিচ্ছি। অন্যদিকে আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করে রসুল (সা.) এমন নিরাপদ সমাজ গঠন করেছিলেন যে, একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত। স্বর্ণের দোকান খোলা রেখে মসজিদে যেত। আদালতে মাসের পর মাস অপরাধ-সংক্রান্ত মামলা আসত না। সেই শান্তিপূর্ণ জীবনব্যববস্থার আধুনিক রুপ তুলে ধরা হয়েছে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থে।’’ তিনি সাংবাদিকদের কাছে এই গ্রন্থের বিষয়গুলি লেখনীর মাধ্যমে জাতির সামনে তুলে ধরার অনুরোধ রাখেন।

বৈঠকে আরো আলোচনা রাখেন, হেযবুত তওহীদের চাঁদপুর জেলা সভাপতি হোসনে মোবারক আজাদ লক্ষ্মীপুর জেলা সাধারণ সম্পাদক আরমান হোসেন শাকিল, জেলার নারী সম্পাদক শারমিন আক্তার সহ আরও অনেকে।

হেযবুত তওহীদের বক্তব্য উপস্থাপন শেষে মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ তাদের মতামত ব্যক্ত করেন। এসময় বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব হোসাইন রনি, আর টিভির জেলা প্রতিনিধি পলাশ স জেলা প্রতিনিধি সোহেল মাহামুদ মিলন, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, ঢাকা পোষ্টের জেলা প্রতিনিধি হাসান মাহামুদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি