1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো – ফজলুল হক মিলন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১১০ বার দেখা হয়েছে

বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার
প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো – ফজলুল হক মিলন

খসরু মৃধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে থাকে। ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে আমরা সবাই একই সমাজের অংশ। দুর্গাপূজা ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মিলনের প্রতীক। বিএনপি বিশ্বাস করে রাজনীতি মানে কেবল ক্ষমতার প্রতিযোগিতা নয়, বরং মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে হিন্দু-মুসলমান এক হয়ে লড়াই করেছে। ৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলনেও আমরা একসঙ্গে ছিলাম। আজও সেই ঐক্যের ধারাবাহিকতায় আমাদের সবাইকে কাজ করতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায়। আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন যেন সবাই মিলেমিশে সত্যিকারের একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে পারি। আমি সব সময় আপনাদের সুখ-দুঃখে পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকব। শারদীয় দুর্গোৎসব পরিদর্শনকালে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এ সব বলেন।
বুধবার (১ অক্টোবর) রাতে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন কালীগঞ্জ পৌর এলাকার মনসাতলা দূর্গা মন্দির, কালীগঞ্জ কালীবাড়ী দূর্গাপূজা মন্ডপ ও বালীগাঁও জয়দেব বাড়ী দূর্গাপুজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের ভক্ত, মন্দিরের পূজারি, সেবায়েত, পুরোহিত ও উপস্থিত ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মাঝে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য সোলেমান আলম, ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, সদস্য সচিব মো. ইব্রাহিম প্রধান, মনসাতলা দূর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র দাস, কালীগঞ্জ কালীবাড়ী পূজা মন্ডপের সভাপতি নিরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাস ও বালীগাঁও জয়দেব বাড়ী দূর্গাপুজা মন্ডপের সভাপতি স্বর্ণ কমল দাস, সাধারণ সম্পাদক প্রনয় কুমার দাস, উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি