1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার আশাশুনির খরিয়াটি রাস্তা নির্মাণে চরম দুনীতির অভিযোগ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার দেখা হয়েছে

সাতক্ষীরার আশাশুনির খরিয়াটি রাস্তা নির্মাণে চরম দুনীতির অভিযোগ

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার আশাশুনির উপজেলার খরিয়াটি রাস্তা নির্মাণে চরম দুনীতির অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের স্লুইচ গেটের সামনে টিআর প্রকল্পের একশত বিশ মিটার নতুন রাস্তা নাম্বার বিহীন ইট দিয়ে রাস্তা তৈরীর সময় স্থানীয় জনতা নির্মাণ কাজ বন্ধ করে দেন। স্থানীয়রা জানান ১,২,৩ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বর র্ঝনা খাতুন দাড়িয়ে থেকে নাম্বার বিহীন ইট দিয়ে কাজ করছে এমনকি উক্ত প্রকল্পের সভাপতি তিনি নিজে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, টি,আর প্রকল্পের ১লক্ষ ১৫ হাজার হাজার টাকা ১২০ ফুট নতুন রাস্তা নির্মাণের জন্য বরাদ্ধ আছে। যাহার সভাপতি ইউপি সদস্যা র্ঝণা খাতুন। শনিবার সকাল থেকে এলাকার লোকজনের বাধার মুখে উক্ত ঝর্ণা খাতুন কোন কথা কর্ণপাত না করে অদৃশ্য শক্তির বলে ২,৩ ও নাম্বার বিহিন ইট দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মাহমুদ আলী বলেন, আমি রাস্তা নির্মাণে এমন ইট আর আগে কখনো দেখিনি। চরম দুনীতি করা হচ্ছে। ঔ গ্রামের লুৱফর রহমান জানান, ইট হাত দিয়ে চাপ দিলে ভেংগে যাচ্ছে। ইটের টলি যাওয়ায় উক্ত রাস্তার মাটি এক ফুট বেশি ডেবে যাচ্ছে তাহলে এখানে রাস্তা তৈরী করা পর কয়দিন যাবে। এ সময় রজব আলী সহ অন্যান্য এসে কাজে বাধা দিলে পরবর্তীতে কাজ বন্ধ করতে বাধ্য হবে উক্ত ইউপি মেম্বর দুর্ণীতি গ্রস্থ ঝর্ণা খাতুন।
এ ব্যাপারে ইউপি সদস্য ঝর্ণা খাতুনের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি চেয়ারম্যানের কথা মত দুই নাম্বার ইট দিয়ে কাজ করছি। কিন্তু চেয়ারম্যান এলাকাতে নাই বললে তিনি আর কথা বলতে চাননি। এ ব্যাপারে প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল জানান, রাস্তার কাজ এক নাম্বার ইট দিয়ে করতে হবে। তবে এদি দেখা শুনা করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দেখে তিনি বিল ছাড়েন । তবে তিনি কি ভাবে ২,৩ নাম্বার ইট দিয়ে নতুন রাস্তা নির্মাণ করছেন সেটি আমার বোধ গম্য নয়।
আমি জানার পরে নির্দেষ করেছি। আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর ইসলাম জানান, দুই নাম্বার ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি