1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ ০২শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

কালীগঞ্জে ৩৮০০ পিচ ইয়াবা সহ ০২শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

খসরু মৃধা

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলো—মোক্তারপুর ইউনিয়নের টেকপাড়া এলাকার আলী নেওয়াজের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী আরিফুল ইসলাম (৩৫) এবং তার সহযোগী একই এলাকার মৃত শামসুদ্দিন শেখের ছেলে আরিফ শেখ (৩২)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ আসে টেকপাড়া এলাকায় ইয়াবা বিক্রির প্রস্তুতি নিচ্ছিল কয়েকজন মাদক ব্যবসায়ী। সে সময় তাৎক্ষণিক কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশির সময় আরিফুল ইসলামের কাঁধে ঝুলানো ব্যাগ থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা দুজনই স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে কালীগঞ্জ ও আশপাশের এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি