1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালতে দুই  লক্ষ টাকা জরিমানা 

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার দেখা হয়েছে

তানোরে মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালতে দুই  লক্ষ টাকা জরিমানা

রাজশাহী জেলা প্রতিনিধি :

প্রতিনিধি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক রাজশাহীর তানোরের মহানগর ক্লিনিক কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লক্ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ক্লিনিকটির সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিয়াকত সালমান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ইউএনও’র লিয়াকত সালমানের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বার্নাবাস হাঁসদাক ও থানা পুলিশ।

জানা যায়, স্থানীয় গৃহবধূ রোজিনা খাতুনের ভুল অপারেশনের অভিযোগে তিনি জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগ দাখিলের পর বিভিন্ন স্থানীয় ও জাতীয় পত্রিকায় মহানগর ক্লিনিকের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি।

পরবর্তীতে ইউএনও লিয়াকত সালমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান। এ সময় কাগজপত্রে অসংগতি এবং অনুমোদনহীন কার্যক্রম প্রমাণিত হওয়ায় ক্লিনিককে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং অনতিবিলম্বে সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন,

মানুষের জীবন নিয়ে কারও অবহেলা বা প্রতারণা মেনে নেওয়া হবে না। ভুল চিকিৎসা বা অনুমোদনহীন ভাবে ক্লিনিক পরিচালনার দায়ে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণের স্বাস্থ্যসেবার সঙ্গে কারও অনিয়ম হলে তার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এদিকে ইউএনও’র এ সাহসী ও দ্রুত পদক্ষেপে স্থানীয় জনসাধারণ তাঁর ভূয়সী প্রশংসা করেন এবং সাধুবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি