1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানের মাসুদ সহ গ্রেপ্তার দুই

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৫ বার দেখা হয়েছে

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানের মাসুদ সহ গ্রেপ্তার দুই

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে চিহিৃত সন্ত্রাসী মাসুদ রানা ওরফে কোপা মাসুদ, তাঁর সহযোগী শেখ বাদশা ও জুয়েল রানা গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজার এলাকা থেকে তাদেরকে চাপাতি ও মাদক সহ গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষের স্বস্তি ফিরে এসেছে।
কোপা মাসুদ সাতক্ষীরা সদর উপজেলার দহকুলা গ্রামের বাসিন্দা। আর শেখ বাদশা ও জুয়েল রানা ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সেনাক্যাম্প থেকে পাঠানো প্রেসরিলিজ থেকে জানা যায়, কোপা মাসুদ ও তার সহযোগীদের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। প্রকাশ্য অস্ত্রের মহড়া দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখতেন তারা। বুধবার রাতে চাপাতি ও মাদকসহ তাদেরকে ব্রহ্মরাজপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কোপা মাসুদের বিরুদ্ধে সদর থানায় কমপক্ষে পাঁচটি চাঁদাবাজির মামলা রয়েছে। বুধবার রাতে কোপা মাসুদ ও তার সহযোগীদের গ্রেপ্তার করে সেনা ক্যাম্পে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। তাদেরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি