1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় জেলা স্বেচ্ছাসেবক নেতা সুজন সিকদার গ্রেফতার

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে

গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় জেলা স্বেচ্ছাসেবক নেতা সুজন সিকদার গ্রেফতার

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলা ও সহিংসতার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সুজন সিকদারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মান্দারতলা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুজন সিকদার সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন সিকদারের ছোট ভাই এবং মান্দারতলার দ্বীন ইসলাম সিকদারের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গত ১৬ জুলাই এনসিপির পথসভায় হামলার ঘটনায় ২৮ জুলাই সদর থানার পরিদর্শক (অপারেশন) মো. মতিয়ার রহমান বাদী হয়ে ৪৭৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-৩১)। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে রুজু করা হয়।

তিনি আরও জানান, ওই মামলার আসামি হিসেবে সুজন সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি