1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২৯৬ বার দেখা হয়েছে

গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

সামছুদ্দিন জুয়েল :-

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে এবং সাংবাদিক সাইদুর রহমান রিমনের আকস্মিক মৃত্যুতে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বাদ আছর গাছা সাংবাদিক ক্লাব কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি জনাব শামসুদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক জনাব ফাইজুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক জনাব তানজিল মাহমুদ হিমেল ও সহ-সভাপতি আবু সাইদ মৃধা, ইফতেখার, মাহাবুব জুয়েল, রাজিব ডাকুয়া, নুরুল হক, জয়নুল ইসলাম জিমি, জিলানী, শামীম রেজা সহ সাংবাদিক ক্লাবের সক্রিয় সদস্যরা।

উল্লেখ্য, সম্প্রতি একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী আহত ও নিহত হন। একইসঙ্গে, বাংলাদেশের সাংবাদিক জগতের প্রিয় মুখ সাংবাদিক সাইদুর রহমান রিমনের অকাল মৃত্যু সংবাদ এলাকায় শোকের ছায়া ফেলেছে।
রজবআলী সুপার মার্কেট, বড়বাড়ী বাসস্ট্যান্ড জাতির বিশ্ববিদ্যালয় গাজীপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা মেট্রো থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক খান, জনাব মোঃ মির্জা শফিক, ইউসুফ সরকার, মোহাম্মদ অলিসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। এসময় সভাপতি আহত নিহত ও সাংবাদিক সাইদুর রহমান রিমন এর জন্য দোয়া চান।

প্রধান অতিথি গাছা থানা সাবেক বিএনপি সাধারণ সম্পাদক ফারুক খান বলেন উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ করে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি শোকাহত পরিবারদের শোক সহ্য করার জন্য দোয়া করবেন। সাংবাদিক রিমন ভাইয়ের মাগফেরাত কামনা করেন । আরো দোয়া চান জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। আরও বলেন
দেশের মানুষের জন্য তারুণ্যের বাংলাদেশে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্য তারেক রহমানের নির্দেশে আমরা কাজকরছি। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বড়োবাড়ি কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি