1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

টঙ্গীতে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার দেখা হয়েছে

টঙ্গী ৪৮ নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক  ঃ

“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন” – এই স্লোগানকে সামনে রেখে গত শনিবার (১২ জুলাই) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের দত্তপাড়াস্থ ৪৮ নম্বর ওয়ার্ডের জহির মার্কেট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি, ছিনতাই, যৌতুক, বাল্যবিবাহ এবং ইভটিজিং-এর মতো সামাজিক অপরাধগুলো প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা।
আয়োজক ও উপস্থিত ব্যক্তিবর্গ
দত্তপাড়া ইসলামপুর সমাজকল্যাণ ঐক্য পরিষদের সভাপতি মোঃ কবির হোসেন লিটন মৃধা এবং টঙ্গী ক্রিকেট একাডেমির সভাপতি ও গাজীপুর মহানগরের সাবেক সহ সভাপতি গাজীপুর মহানগর যুবদল
স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলমগীর হোসেন দিপু-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী থানা বিএনপির সাবেক সভাপতি ও গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ সফি উদ্দিন আহমেদ, এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, এডভোকেট মোঃ দুলাল, বৃহত্তর ময়মনসিংহ জনকল্যাণ পরিষদের সভাপতি মোঃ মোশাররফ হোসেন সরকার, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিট পুলিশিং কর্মকর্তা এসআই শাহিদুল ইসলাম, ইসলামপুর জনকল্যাণ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শুভ নুরুল, গণঅধিকার পরিষদ, গাজীপুর মহানগর-এর সভাপতি হাজী মোবারক হোসেন সরকার, এবং এলাকার বিশিষ্ট মুরব্বী দীন মোহাম্মদ সরকার, আবুল হোসেন, হাবিবুর রহমান, হেলাল উদ্দিন, মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান বক্তা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম, তাঁর বক্তব্যে বলেন যে তিনি আইনকে সর্বোচ্চ প্রাধান্য দেন এবং ৪ মাসে ৪ জন ওসির বদলির পর প্রায় ৮ মাস আগে পূর্ব থানায় যোগদান করেছেন। তিনি জনগণের প্রতি আহ্বান জানান, পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য। তিনি আশ্বাস দেন যে তথ্যদাতার নাম-ঠিকানা গোপন রাখা হবে এবং জনগণের সহায়তা ছাড়া অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব নয়। তাঁর মতে, সমাজে অল্প কিছু দুষ্কৃতিকারী থাকলেও হাজার হাজার সাধারণ জনগণ ইচ্ছা করলেই তাদের চিহ্নিত করে পুলিশের কাছে তথ্য দিতে পারেন।
প্রধান অতিথি মোঃ সারাফাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, সমাজে যারা দুষ্কৃতিকারী আছে, তাদের তালিকা তৈরি করে পুলিশের কাছে দিলে পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, দুষ্কৃতিকারী যেই হোক, তাদের তালিকা পুলিশের কাছে পৌঁছানো গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া সহজ হবে।
এই সভার মাধ্যমে টঙ্গীতে অপরাধ দমনে বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি