1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২১ বার দেখা হয়েছে

মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা

রিপোর্টার শাকিলা ঃ

রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে মাথা থেঁতলে নির্মমভাবে খুনের ঘটনায় বিক্ষোভ মিছিল ও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক প্রতীকি অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গিয়ে ১০ মিনিট সড়ক  অবরোধ করেন শিক্ষার্থীরা এবং প্রশাসনিক ভবন-১ এর গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের মাধ্যমে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। মিছিলে বিক্ষোভকারীরা- “যুবদল মানুষ মারে, তারেক রহমান কি করে” ছাত্রদল সন্ত্রাস করে, তারেক রহমান কি করে; ২৪ এর বাংলায়, সন্ত্রাসীদের ঠাই নাই; সাঈদ- ওয়াসীম- মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; বীর বাঙালির বায়না, চাঁদাবাজ চাইনা; সারা বাংলায় খবর দে, চাঁদাবাজের কবর দে সহ বিভিন্ন স্লোগান দেন।দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতেখার সায়েম বলেন,”আমরা এই নতুন বাংলাদেশে এসেও এখনো আমাদের মিডিয়া গুলো বিক্রিত।আমরা দেখেছি এই হত্যাকান্ডের ঘটনা গত ২দিনের আগের।কিন্তু কোনো মিডিয়া এই বিষয়ে কথা বলে নি।আমরা আজকের এই বিক্ষোভ থেকে বলতে চাই, বিএনপি-আপনারা সতর্ক হয়ে যান অন্যাথায় আপনাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও করুন হবে।রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন,”গত ৯ তারিখ যে ঘটনা ঘটেছে,জুলাই পরবর্তী সময়ে এসে এধরণের ঘটনা আমরা বরদাস্ত করবো না।আবার যদি কেউ নতুন ভাবে আওয়ামী স্টাইলে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে চায় তাহলে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।”আইন বিভাগের শিক্ষার্থী শাহেদুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশে আবারো নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। আবার যদি কেউ নব্য সন্ত্রাসবাদ করতে চায় তাদের ধুলিস্যাৎ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি