1. admin@dailydhakarcrime.com : admin :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ‌এক অসহায় মা অভিযোগ করেছেন, তার স্বামী ও শাশুড়ি মিলে বা*চ্চাকে টিকা দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে এক লাখ টাকায় বিক্রি টঙ্গীতে ২৬ টি চোরাই মোবাইল সহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ রোটারি ক্লাব অব উত্তরা লেক ভিউ’র উদ্যোগে এবং তামিশনা গ্রুপ ও উত্তরা ডক্টর’স অ্যাসোসিয়েশন এর সার্বিক সহযোগীতায় যৌথ ভাবে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগ: সহকারী ফয়সালকে ঘিরে কোটি টাকার ঘুষ সিন্ডিকেট, বাড়ছে জনক্ষোভ গাজীপুরের গাছা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ খান ইন্তেকাল করেছেন। হাকিমপুর থানা পুলিশ কর্তৃক মাদক সহ বিভিন্ন মামলায় গ্রেফতার-৯ চাকরির নামে প্রতারণা, উত্তরায় ‘মিলেনিয়াম সিকিউরিটি সার্ভিস’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে স্বপন ও হৃদয় এর বিরুদ্ধে টঙ্গীর জাভান হোটেলে হামলা, ‘ককটেল সদৃশ’ বিস্ফোরণে আতঙ্ক মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাসের খোঁজ নিলেন লাখাই উপজেলা ছাত্রদল নেতা পলাশ তালুকদার।

সাতক্ষীরার দেবহাটায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ আটক এক

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ আটক এক

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
সাতক্ষীরার দেবহাটায় বিয়ের প্রলোভনে কলেজ শিক্ষার্থীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ঐ কলেজ শিক্ষার্থী নিজেই। এ মামলায় পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামির নাম জুলফিকার মোড়ল জিসান (১৮)। সে দেবহাটা উপজেলার সুশীলগাতী গ্রামের জাহাঙ্গীর মোড়লের ছেলে।
ভুক্তভোগী উপজেলার বহেরা গ্রামের কলেজ পড়ুয়া কন্যার দায়ের করা দেবহাটা থানার মামলার এজাহার সূত্রে জানা গেছে, বিবাদী জুলফিকার মোড়ল জিসানের সাথে বাদীনির প্রায় আট মাসের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যার ফলে উক্ত বিবাদীর সাথে তার মাঝে মাঝে ব্যক্তি গত ছবি আদান প্রদান হতো।
উক্ত বিবাদীর সাথে প্রেমের সম্পর্কের জের ধরে তাদের দুজনের মধ্যে বিভিন্ন সময়ে দেবহাটার রূপসী ম্যানগ্রোভ পার্কের দক্ষিণ পশ্চিম দিকের কর্নারে বাগানের মধ্যে একাধিক বার শারিরীক সম্পর্ক গড়ে ওঠে এবং বিবাদী তাদের মধ্যকার শারিরীক সম্পর্কের ভিডিও চিত্র বিবাদী নিজের ব্যবহৃত মোবাইল ফোনে ধারণ করে।
গত ২৫/০৩/২০২৫ ইং তারিখে তাকে বিয়ে করার কথা থাকলেও বিবাদী বিয়ে না করে তাল বাহানা করে। ইতি মধ্যে বাদিনী অন্ত সত্ত্বা হয়ে পড়লে বিষয়টি বিবাদীকে জানানোর পরে গত ইং ০৭/০৪/২০২৫ তারিখে উক্ত বিবাদী তার মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য ওষুধ দেয় এবং তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। গত ইং ২৯/০৬/২৫ তারিখ বেলা অনুমান ১১টার সময় উক্ত স্থানে পুনরায় তাদের মধ্যে শারিরীক সম্পর্ক করার সময় তার ইচ্ছার বিরুদ্ধে আবারও ভিডিও চিত্র ধারণ করে। বাদিনী বিবাদীকে বিয়ের কথা বললে সে বিয়ে করবে না বলে জানায় এবং সে যদি কাউকে কিছু বলে তাহলে উক্ত ধারণকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলে হুমকি দেয়। পরবর্তীতে বাদিনী কোন উপায় না পেয়ে তার পরিবারকে বিষয়টি জানায় এবং তাদের পরামর্শে থানায় মামলা দায়ের করে। দেবহাটা থানার মামলা নং-০৪,তাং- ০৩/০৭/২৫ ইং। দেবহাটা থানার সেকেন্ড অফিসার এস,আই লেলিন বিশ্বাস মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য সাতক্ষীরায় পাঠানো হয়েছে এবং আটককৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2023 ঢাকার ক্রাইম
প্রযুক্তি সহায়তায় রিহোস্ট বিডি